কুলাউড়ায় সার বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ১

স্টাফ রিপোর্টার

 

মৌলভীবাজারের কুলাউড়ায় সার বোঝাই ট্রাক উল্টে সুলেমান মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলেমান ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে নিহত সুলেমানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক টি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে কমলগঞ্জের উদ্দেশ্য আসছিল। পথিমধ্যে ভাটেরা – ব্রাহ্মণবাজার সড়কের কৃষ্ণপুর এলাকায় পৌঁছামাত্র সার বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে গিয়ে চাপা পড়ে সুলেমান মারা যান। এ সময় ট্রাকচালক সুমন মিয়া পালিয়ে যান।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমেদ বলেন, ঘটনা খবর পেয়ে আমরা সেখানে যাই, উদ্ধারের পর ট্রাকের নিচ থেকে নিহতের লাশ বের করা হয়।

কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে এবং ট্রাক থানায় জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Theme Developed BY NewsFresh