মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা

পরিবেশ রক্ষায় প্যারিসে ৭ম বারের মতো গাড়িমুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
Journée sans voitures গাডি শুন্য দিন

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ১৯ শে সেপ্টম্বর ফ্রান্সের প্যারিস শহর গাড়ি-মুক্ত দিবসের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যান্ত্রচালিত যানবাহন চলাচল করবে না । নিষেধাজ্ঞা না মেনে গাড়ি চালালে ১৩৫ ইউরো জরিমানা গুনতে হবে । তবে মেট্টো রেলসহ জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচল করবে । প্যারিসের মেয়র অ্যান হিদালগো বলেছেন, এটির মূল লক্ষ্য নগরবাসীকে আরো মনোরম পরিবেশ উপভোগের সুযোগ সহ কম দূষিত করা, বাইক চালানোর জন্য উৎসাহিত করা । প্যারিসে এ নিয়ে ৭ম বারের মতো গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হল ‘প্যারিসে গাড়ি ছাড়াই শ্বাস নিন’।

এছাড়াও বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে  ফিলিপিন্স, ইতালি, বসনিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়েছে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২১’। এ উপলক্ষে শনিবার বিশ্বের প্রায় ১৮০টি দেশের বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক কর্মী ও পরিবেশবাদীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সমুদ্রসৈকত, পার্ক, রাস্তাঘাট পরিষ্কার করেন।

উল্লেখ্য; প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় শনিবার আয়োজন করা হয় বিশ্ব পরিচ্ছন্নতা দিবস।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh