সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কার্বন ক্রেডিটিং প্রক্রিয়া বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘের বিভিন্ন সংস্থার

ফারজানা আহমেদ
  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

জাতিসংঘের বিভিন্ন সংস্থা কার্বন ক্রেডিটিং প্রক্রিয়া বাস্তবায়নের অগ্রগতি বাড়িয়েছে । বাকুতে অনুষ্ঠিতব্য আসন্ন জলবায়ু সম্মেলনে (কপ ২৯) এই দ্বৈত পদ্ধতির বাস্তবায়নের লক্ষ্য আরো জোরাল কার্যক্রম গ্রহন করা হবে । ইতিমধ্যে, ক্রেডিটিং প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষে আরো মান উন্নয়নের জন্য, নির্দেশিকা, সরঞ্জাম ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ধাপে দুটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সংস্থার নবনির্বাচিত চেয়ার মারিয়া আলজিশি বলেছেন, “প্যারিস-সংযুক্ত প্রক্রিয়ার বাস্তবায়ন একটি বিশাল উদ্যোগ। এখন একটি পরিষ্কার রোডম্যাপ রয়েছে, আমরা এটি বাস্তবায়ন করতে পারি এবং আমরা করবো।

প্যারিস চুক্তির অধীনে গেল নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে (কপ-২৮) গুরুত্বপূর্ণ কার্বন ক্রেডিটিং নির্দেশিকা বাস্তবায়নে সম্মত হয়েছিল জাতিসংঘের বিভিন্ন সংস্থা। কপ-২৮ এর পর তাদের প্রথম বৈঠকে ক্রেডিটিং প্রক্রিয়া বাস্তবায়নের পরিকল্পনা ত্বরান্বিত করেছে ।

তত্ত্বাবধায়ক সংস্থার দশম সভায় ২০২৫ সালে প্রথম মিটিং পর্যন্ত যথাক্রমে সৌদি আরবের মিস মারিয়া আলজিশি এবং আয়ারল্যান্ডের মিস্টার মার্টিন হেসনকে চেয়ার এবং ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত করা হয় । এছাড়াও নবগঠিত অ্যাক্রিডিটেশন প্যানেলের চেয়ার হিসেবে অস্ট্রিয়ার মিসেস অ্যাঞ্জেলা ফ্রেডরিচ ও দক্ষিণ আফ্রিকার মিঃ মাখুথাজি স্টেলেকি কে ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত করা হয় । সেনেগালের এল হাদজি এমবায়ে ডায়াগনে চেয়ার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিসেস মলি পিটার্স-স্ট্যানলি কে মেথডলজি প্যানেলের ভাইস চেয়ার করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh