সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন)  বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটির সমন্বয়ক, জয়িতা পলির সভাপতিত্বে এবং উপজেলা সাংগঠনিক বিভাষ ভট্রাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও ফজলুল হক খাঁন সাহেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রকল্প স্বেচ্ছাসেবক আব্দুল নাহিদ চৌধুরী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, সাংবাদিক মহি উদ্দিন রিপন,
বন্ধু সোশ্যালের সদস্য নিবাস দেব,
অর্জুন ভট্রাচার্য, সমির মিয়া সহ ২৫ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের মাধ্যমে  দলিত, হিজরা, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সরকারি  সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করার ব্যপারে আলোচনা করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh