রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

সড়কে কাজ করা শিক্ষার্থীদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পরিষ্কার এবং নগরীতে সৌন্দর্যবর্ধনে যেসব শিক্ষার্থী স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তাদের উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে। রবিবার (১১ আগস্ট) রাজারবাগে কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) অনুরোধ করব, ছাত্ররা সিনসিয়ারলি কাজ করেছে, পুলিশের তরফ থেকে সবাইকে সার্টিফিকেট দেবেন। এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায়, উচ্চশিক্ষা ও চাকরির সময় যেন এটার মূল্যায়ন হয়।

ছাত্ররা নিজেদের পয়সায় শহর পরিষ্কার করছে, নিজেদের পয়সায় দেয়াল পরিষ্কার করে সুন্দর করছে।’সাখাওয়াত হোসেন বলেন, ‘এই যে ছাত্ররা নিজে শ্রম দিচ্ছে, পয়সা খরচ করছে, সরকারি প্রকল্প হলে ৪০০–৫০০ কোটি টাকা, হাজার কোটি টাকা লাগত। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।’

সড়কে ট্রাফিক পুলিশ কবে থেকে দায়িত্ব পালন করবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে থাকা পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেন, এটা নিয়ে কী করা যায়, সেটি আলোচনা করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh