মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ফ্রান্সে জুড়ী’র মানুষের সম্মানজনক অবস্থান এবং জুড়ীর আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে “জুড়ী থেকে ফ্রান্সে,জুড়ীবাসী একসাথে” স্লোগানে জন্মমাটি জুড়ীর ৬ টি ইউনিয়নের ফ্রান্স প্রবাসী সবাই কে নিয়ে কার্যকর জনকল্যান মূলক সংগঠন “জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট,ফ্রান্স” গঠন করা হয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর(সোমবার) সন্ধ্যা ৬ টায় ফ্রান্সের কেতসীমার ধানসিঁড়ি রেস্টুরেন্টে মিজানুর রহমানের এর সভাপতিত্বে জুবায়ের-ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তারেকুল ইসলাম।

আলোচনায় অংশ নেন-বেলাল আহমদ,আব্দুশ শুকুর,ডাঃ আব্দুল হান্নান,আশরাফ হোসেন,রাসেল,খসরুল, ইমরুল,পাবেল,জাবেদ,মাজহারুল প্রমুখ। সর্বসম্মতিক্রমে জায়ফরনগর ইউনিয়নের জুবায়ের হাসান কে আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ফ্রান্সে আসা জুড়ীর নতূনদের সংঘটনের পক্ষ থেকে থাকা-খাওয়া,ফাইল প্রসেস করা,কাজের ব্যবস্থা করা,প্রবাসে কেউ মারা গেলে দেশে সংঘটনের খরচে লাশ প্রেরন এবং জুড়ীর আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এই জনকল্যানমূলক সংঘটনটি। নতূন করে যারা অভিবাসনের জন্য ফ্রান্সে যাবেন এবং জুড়ীর যারা ফ্রান্সের বিভিন্ন শহরে কর্মরত আছেন সবাইকে এই সংঘটনের সাথে একাত্ম হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh