বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ফ্রান্সের অরলিয়ন্সে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে “ASSOCIATION DE LA COMMUNAUTE BANGLADAISE A ORLEANS”-এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে অখলিয়ন্স শহরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত সংগঠনের প্রাথমিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জামিল হোসেন, সহ-সভাপতি সুমন বড়ুয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান (জাসিম), সহ-সাধারণ সম্পাদক তানবির মিয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে মাহিন সোয়েল দায়িত্ব গ্রহণ করেন।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসে বাংলাদেশিদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা কমিউনিটির সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও, সবার সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঘোষণা করা হবে বলে জানানো হয়।

কমিটির সভাপতি জামিল হোসেন বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ভাতৃত্ব রক্ষায় এ সংগঠন কাজ করবে। ফ্রান্স সরকারের নিবন্ধনের জন্য ইতিমধ্যে আমরা সকল কার্যক্রম সমাপ্ত করেছি।

সভা শেষে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে, এই সংগঠন অরলিয়ন্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh