বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত ভৌমিক, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন ও সাংবাদিক আজিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল বারী সোহেল ও এস আর অনি চৌধুরী, মুক্ত স্কাউটের সামসু উদ্দিন বাবুসহ বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ।বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তারা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh