মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি

কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাকারবারিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানাপুলিশের ৩জন সদস্য। এছাড়াও আহত হয়েছেন স্থানীয় ৩ ব্যক্তি। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় পুলিশকে মারধর করে আসামিদের সহযোগীরা তাদের ছিনিয়ে নিয়ে যায়। আহতরা হলেন, অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। আহত স্থানীয়দের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য। তিনি জানান, শনিবার ভোররাতে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানাপুলিশের সহযোগিতায় আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আর্জু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৩ চোরাকারবারিকে আটক করা হয়। পরে হঠাৎ করে চোরাকারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও তাদেরকে সহায়তা করা থানাপুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য বলেন, এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh