শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ফ্রান্সের প্যারিসের রেল লাইনে পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা

ফারজানা আহমেদ
  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

প্যারিসের শুক্রবার দিনের ব্যস্ত সময়ে গার দু নর্দ রেল স্টেশনে কাছে ডেনিস এলাকার ‘রেল লাইনের মাঝখানে’ ২০০ কেজি ওজনের বিস্ফোরক সহ ৫০০ কেজি ওজনের বোমা পাওয়া গেলে প্যারিসের থেকে উত্তরাঞ্চলের রেল চলাচলে ব্যাপক বিপর্যয় ঘটে। এতে গার দু নর্দ রেল স্টেশনে হাজার হাজার বিপাকে পড়ে। বোমাটি দেখা পর লন্ডনগামী ইউরোস্টারসহ মেট্রো, জাতীয় ও দ্রুতগামী আন্তর্জাতিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়। ধারনা করা হচ্ছে এটি ২য় বিশ্বযোদ্ধে ব্যবহৃত বোমা। তবে এটিকে নিষ্ক্রিয় করা হয়েছে ।

উত্তর ফ্রান্সের গার দু নর্দের এই স্টেশন দিয়ে প্রতিদিন চয় লক্ষ মানুষ যাতায়াত করেন। পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। ফরাসি পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারোট বলেছেন, সারা দিন ট্রেন চলাচল গুরুতরভাবে ব্যাহত হয়েছে । তবে সন্ধ্যা ছয়টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh