বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর আয়োজনে তরুণদের শিখন ও অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠিত হয়েছে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন। নারীপক্ষের উদ্যোগে এবং “অধিকার এখানে, এখনই (RHRN)” প্রকল্পের আওতায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

আজ (১৩ অক্টোবর) সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনের শুরুতে নারীপক্ষের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। প্রথম পর্বে প্রদর্শিত হয় তথ্যচিত্র। এতে প্রকল্পের আওতাভুক্ত তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন ভুঁইয়া, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হাবিবুর রহমান, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমেদ, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সদস্য সীমা মুন্ডা।

পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এ হামিদ, যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদসহ প্রমুখ।

বক্তারা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার, জেন্ডার, বাল্যবিবাহ, কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিসহ ইত্যাদি বিষয়ের ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের কমলগঞ্জ উপজেলার সদস্য সুমন রবিদাস ও সদর উপজেলার সদস্য অমৃতা রানী সরকার।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh