শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে গণফোরামের প্রার্থী ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৩৩ আসনে দলের প্রাথমিক আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণফোরাম। ঘোষিত তালিকা অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা-৬, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান মাগুরা-১ আসন থেকে ভোট করবেন।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায়  মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী  আসনে দলের উপদেষ্টা সদস্য  অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার – ২ কুলাউড়া আসনে দলের কেন্দ্রীয় সদস্য মোতাহির আলম চৌধুরী, মৌলভীবাজার – ৩ সদর ও রাজনগর আসনে বকশী ইকবাল আহমদ এবং মৌলভীবাজার – ৪ কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনে আব্দুর রশিদ চৌধুরী মাখন কে মনোনয়ন দেয়া হয়েছে ।

গণফোরাম বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র দল। নির্বাচন সামনে রেখে প্রধান শরিকের চাওয়া অনুযায়ী, দলটি ইতোমধ্যে তাদের ১৬ জনের প্রার্থী তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে।

উল্লেখ্য ২০১৮ সালে নির্বাচনে মৌলভীবাজার – ২ কুলাউড়া আসনে গণফোরামের প্রার্থী ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh