শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

১৪ মাস দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বাংলাদেশ পুলিশের চিরায়ত রীতি অনুযায়ী তিনি সুসজ্জিত, ফুলে সাজানো বিশেষ গাড়িতে চড়ে বিদায় নেন। জেলা পুলিশের সদস্যরা ফুলে সজ্জিত রশি টেনে গাড়িটি কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে তাদের অভিভাবককে বিদায় জানান।

এর আগে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

উল্লেখ্য, বদলিজনিত কারনে এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh