বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত

মো : মহি উদ্দিন
  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুলাউড়ায় ২ টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলেও উপস্থিতি তুলনামূলক কম। দুটি কেন্দ্রে  ৬৩ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ও অনুপস্থিত ছিলেন ৩৬ দশমিক ১৭ শতাংশ । বুধবার (১৫ এপ্রিল) সকালে শুরু হয় ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। উপজেলার ২টি কেন্দ্রে একযোগে বাংলা বিষয়ের এই পরীক্ষা শুরু হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সরবরাহকৃত পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে উপজেলার মোট নিবন্ধিত ১ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১২১ জন অংশগ্রহণ করেছে। সেই হিসাবে প্রথম দিনের পরীক্ষায় মোট ৬৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৮৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩০ জন উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩৫৪ জন। অপরদিকে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮৭২ জনের মধ্যে ৫৯১ উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে অনুপস্থিত ২৮১ জন।
দুই কেন্দ্রের মধ্যে নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি। তবে পরীক্ষার্থীর বড় একটি অংশ অনুপস্থিত থাকলেও উপজেলার কোথাও বহিষ্কার হয়নি। সম্পূর্ণ শান্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র দুটি পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম জানান, দীর্ঘ বিরতির পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বা পারিবারিক বিভিন্ন কারণে অনুপস্থিতির সংখ্যা এমন হতে পারে। ১৮ এপ্রিল পর্যন্ত ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh