শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

রীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের শাহজাহান রিনা চেরিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ভোজেশ্বর হাট সংলগ্ন শাহজাহান হাওলাদারের বাড়ি থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এইচ এম রাসেল হাওলাদার হতদরিদ্রদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এসময় রাসেল হাওলাদারের মা রিনা ও বাবা শাহজাহান হাওলাদার উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিড়া, খেজুর, চিনিসহ অন্যান্য সামগ্রী।

করোনা সংকটে মানুষ যখন দিশেহারা এবং অসহায় জীবনযাপন করেছিল ঠিক তখনই থেকেই স্পেন প্রবাসী রাসেল হাওলাদারের প্রতিষ্ঠিত আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত অসংখ্য পরিবারকে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে আসছে, শুধু ভোজেশ্বর নয়, আশেপাশের ৪টি ইউনিয়নে যেমন-জপসা,ফতেজঙ্গেপুর,বিঝারী ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রেসিডেন্ট স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এইচ এম রাসেল হাওলাদার বলেন,
আজকে দুই হাজার লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করবো, তবে মনে হয় লোক সংখ্যা আরো বেশী হবে, লোক যতই বেশী হউক কেউ আমার বাড়ি থেকে খালি হাতে যাবেনা, আমরা প্রতি বছর রমজান ও কুরবানীতে আমাদের পরিবারের যত ধরনের আয় হয় সমস্ত আয় শুধু গরীব অসহায়দের জন্য বিলিয়ে থাকি আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এবং আমি যতদিন বেঁচে থাকব গড়িব অসহায়ের পাশে থাকবো এবং সমাজের উন্নয়নমূলক কাজ করে যাবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh