শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, বাসচালক গ্রেফতার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে জালালাবাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন।বাসচাপায় নিহত ব্যক্তির নাম রাকিব আলী (২৩) তিনি পুলিশের কনস্টেবল, নিহতের ঘটনায় সেই বাসচালক রহিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৮ মে) বিকালে ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রহিম উদ্দিনকে রাতে মৌলভীবাজারে নিয়ে আসা হয়।
সোমবার (৯ মে) বিকালে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান,অফিসিয়াল সব কাজ শেষে তাকে আদালতে তোলা হবে ,
জানা যায়, রবিবার (৮ মে) ভোরে শেরপুর মুক্তিযুদ্ধা গোলচত্বরে জালালাবাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন পুলিশ সদস্য কে চাপা দিলে পুলিশ সদস্য রাকিব আলী (২৩)নিহত হন আহত অপর দুই জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, নিহত পুলিশ সদস্যের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়।
মৌলভীবাজার শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫ ও ১০৫ ধারা মৌলভীবাজার মডেল থানায় মামলা করেছে পুলিশ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh