শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

শ্রীমঙ্গলে ৬ হাজার লিটার তেল উদ্ধার, ৩ প্রতিষ্ঠান সিলগালা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ধোপারহাট বাজার ও শমসেরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানের গুদাম থেকে ৬,০৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এরপর ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে এসব তেল বিক্রি করা হয়েছে। সোমবার (১৬ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা গেছে, অতিরিক্ত দামে তেল বিক্রি, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রি না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ধোপারহাট বাজারে অবস্থিত ‘আগনসি ভেরাইটিজ স্টোর’কে ৩০ হাজার টাকা, ‘পিন্টু ভেরাইটিজ স্টোর’কে ৩০ হাজার টাকা, শমসেরগঞ্জ বাজারে অবস্থিত ‘আটঘর এন্টারপ্রাইজ’কে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে। পাশাপাশি এই তিন প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ছাড়া, শমসেরগঞ্জ বাজারে অবস্থিত ‘মেসার্স মামুন স্টেশনারি ও ভেরাইটিজ স্টোর’কে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh