মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পর্যটন খাত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ইতোমধ্যে সিলেটের সবকটি অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় সিলেট অঞ্চলের যে কয়েকটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পর্যটন খাত। বন্যার কারণে এসব এলাকার পর্যটনে ভাটা পড়েছে। পর্যটন খাতে সরাসরি সম্পৃক্ত এসব অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন থেকে এখনো তাদেরকে কোনো সহায়তা দেওয়া হয়নি। 

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সিলেটের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল এবং সাদা পাথর এলাকা। সপ্তাহ খানেক আগেও যেখানে প্রতিদিন এসব এলাকায় লক্ষাধিক মানুষ হাজির হতেন, সেখানে এখন পর্যটকের আনাগোনা নেই বললেই চলে।

জাফলংয়ের মামার দোকানের ব্যবসায়ী আব্দুর রউফ  বলেন, ঈদ পরবর্তী সময়ে প্রতিদিন গড়ে জাফলংয়ে ৫০ হাজারেরও অধিক লোকজন এসেছিল। এ সময় আমার মতো যারা ব্যবসায়ী আছেন সবাই ভালো ব্যবসা করেছেন। বন্যার কারণে গত এক সপ্তাহ ধরে এ সকল অঞ্চলে পর্যটকের আগমন নেই বললেই চলে। তাই আমরা অলস সময় পার করছি।

আকস্মিক বন্যার কারণে বেকার হয়ে পড়েছেন পর্যটনের সঙ্গে জড়িত লাখো মানুষ। পরিবহন শ্রমিক, নৌকা শ্রমিক, ট্যুরিস্ট গাইড, হোটেল মালিকসহ নানা শ্রেণিপেশার মানুষ এখন পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh