শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত

জুড়ীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগান এলাকায় মঙ্গলবার (০৫ জুলাই) বিকেলে বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে অনুপম উপাধ্যায় (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তিনি স্থানীয় ধামাই চা-বাগানের বাসিন্দা কিশোর মিশ্রের ভাগনে এবং পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে পড়েন। তাঁর মূল বাড়ি শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগানে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারে চেষ্টা চালান। খোঁজাখুঁজির পর না পেয়ে ডুবুরী দলকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী বলেন, অনুপম মামার বাড়িতে থেকে লেখাপড়া করেন। তিনি সাঁতার জানেন না। সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই চা-বাগানের বিভিন্ন নিচু এলাকা বন্যায় প্লাবিত হয়ে পড়ে। এ সুযোগে অনুপম বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে নেমে সাঁতার শিখতে শুরু করেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এ সময় বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁর সন্ধানে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশনের পরিদর্শক সোলায়মান হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh