বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

বিনম্র শ্রদ্ধায় প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

নানা আয়োজনেন মধ্য দিয়ে ফ্রান্সে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সকালে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম।

পরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার শুরুতে ১৫ই আগস্টে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রী  প্রদত্ত বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এবং তরুন প্রজন্মের বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সোচ্চার ও সতর্ক থাকার আহবান জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর নির্মিত দুইটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh