শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জুড়ীতে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণের দায়ে খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কাশেম মিয়া (৩২)। সে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের শামসু মিয়ার ছেলে। রবিবার (২১ আগস্ট) ভোরে ধর্ষক কাশেম মিয়াকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষিতা মেয়েটি অভিযুক্ত কাশেম মিয়ার স্ত্রীর আপন বোনের মেয়ে। আত্মীয়তার সূত্রে সে প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করতো। আসা-যাওয়ার এক পর্যায়ে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কাশেম। গত ১৯ আগস্ট কৌশলে কাশেম মেয়েটিকে ফুঁসলিয়ে পাশ্ববর্তী উপজেলা কুলাউড়ায় নিয়ে যায়। সেখানে এক জায়গায় রেখে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে দুই দিন ধরে ধর্ষণ করে। এ ঘটনার জানাজানি হলে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ধর্ষক কাশেমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং ভিকটিম কে পুলিশে হেফাজতে নিয়ে আসেন। পরে মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে জুড়ী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ আহমদ বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে (মামলা নং ০৭, তারিখ ২১/০৮/২০২২) রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh