বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

মৌলভীবাজারে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও পেলেন জিপিএ-৫

জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

দেশে অনেক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। লেখাপড়া চালিয়ে যেতে তাদের পোহাতে হয় পাহাড়সহ প্রতিবন্ধকতা। তবুও তারা দমে যায়নি। ঠিক তেমনই একজন দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থী হলো মৌলভীবাজারের হরিবল বোনার্জি (১৭)। সে জন্ম থেকেই অন্ধ ও এক চা-শ্রমিক পরিবারের সন্তান। অদম্য ইচ্ছাশক্তি আর মেধাকে কাজে লাগিয়ে নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়তে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে সে প্রতিনিয়ত। এবারের এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সাথে জিপিএ ৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছে সে। কারণ, নিজের মনোবলের পাশাপাশি হরিবলকে পাশে থেকে সহায়তা করেছেন তার শিক্ষকরাও। হরিবলের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের হুগলিছড়া চা বাগানে। সে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মা বিশখা বোনাজি ও বাবা অনিল বোনার্জি দুজনের চা বাগানের শ্রমিক। অভাব আর অনটনের সংসারে হরিবলের পড়ালেখা শুরু হয়েছিলো এনজিও ব্র্যাক স্কুল থেকে। সেখান থেকে ভাল ফলাফলে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের পাশেই সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মৌলভীবাজার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের ছাত্রাবাসের আবাসিক হোষ্টেলে থেকে পড়ালেখা চালিয়ে যায় সে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh