বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

মৌলভীবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী নিহত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় লায়লা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা সাত বছরের কন্যা সন্তানও আহত হয়। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লায়লা বেগম হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার জুনেদ আলীর স্ত্রী।

মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, ‘লায়লা বেগম দুপুরে কুসুমবাগ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’ তিনি আরো বলেন, ‘পুলিশ বাস আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh