শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

ব্যায়াম বা ডায়েট ছাড়া পেটের চর্বি কমানোর টিপস

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

পেটের অতিরিক্ত চর্বি বা মেদ কমাতে কতজন কতকিছুই না করছেন। অনেকের আবার অতিরিক্ত চর্বি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। যারা পেটের চর্বি কমানোর চেষ্টা করছেন, তারা জানেন এটা কতটা কঠিন। এরজন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম আর সঠিক খাদ্যাভ্যাস। কিন্তু আপনি জানেন কি, নিয়মিত ব্যায়াম ও ডায়েট ছাড়াও সহজ কিছু টিপস মেনে পেটের অতিরিক্ত চর্বি অনেকটাই কমিয়ে আনতে পারেন। এমন কিছু টিপস নিচে দেওয়া হলো…

ছোট পাত্রে খাবার খান

খাবার খাওয়ার জন্য এতদিন যে প্লেটটি ব্যবহার করতেন, তার চেয়ে একটু ছোট প্লেট ব্যবহার করা শুরু করুন। কারণ ছোট প্লেটে অল্প খাবার নিলেও আপনার কম খাচ্ছেন বলে মনে হবে না। এরমাধ্যমে আপনি অতিরিক্ত ক্যালরি ও অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

সময় নিয়ে খাবার খান

পেটের মেদ কমাতে চাইলে অবশ্যই প্রয়োজনের চেয়ে কম খাবার খেতে হবে। খাবার বেশি সময় নিয়ে খেলে একসময় অল্প খাবারেই আপনার ক্ষুধা মিটে যাবে। তাই অল্প খাবার নিয়ে তা বেশি সময় ধরে চিবিয়ে খান। এটি আপনার খাবারকে সহজেই হজম করতে অনেক বেশি সাহায্য করবে। খাবার বেশি হজম হলে আপনার পেটে অতিরিক্ত চর্বিও জমবে না।

চাপমুক্ত থাকুন ও পর্যাপ্ত ঘুমান

অপর্যাপ্ত ঘুম পেটের মেদ কমানোর প্রক্রিয়াকে বাধা দেয়। গবেষণায় জানা গেছে, পর্যাপ্ত ঘুমের অভাবে ওজন বেড়ে যেতে পারে এবং পেটের মেদ কমানো কঠিন হয়ে যেতে পারে। এতে আপনার উচ্চক্যালরিযুক্ত খাবারের প্রতি প্রবল আগ্রহ তৈরি হতে পারে। সুস্থ্য থাকার জন্য প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন।

পর্যাপ্ত পানি খান

ওজন কমাতে পানি খুবই গুরুত্বপূর্ণ। সকালে এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করা এবং খাওয়ার আগে এক গ্লাস পানি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এই নিয়মটি মেনে চললে আপনার শরীর সারাদিন হাইড্রেটেড থাকবে, খাবার খুব ভালো হজম হবে এবং উচ্চমাত্রার ক্যালরিযুক্ত খাবার থেকে আপনি বিরত থাকতে পারবেন। পানি ছাড়াও হারবাল চা, লেবুপানি আপনার ক্ষুধা কমাতে সাহায্য করবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh