বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

 

কুলাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মোমিন, থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, অফিসার্স ক্লাব সম্পাদক ডা. সুলতান আহমদ, উপজেলা পিআইও মো. শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, শিশু বক্তা মুনতাহা, তুর্য, বানিক ও নৌরিন প্রমুখ।
সভাশেষে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) আবুল বাসারের পরিচালনায় শিশুদের মধ্যে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ৩ শতাধিক শিশু অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ৪০ জন শিশু প্রতিযোগিদের মধ্যে অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার বিতরন করেন।
এ ছাড়া সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরের ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষে ও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কুলাউড়া থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ অন্যরা পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh