শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

আল আইন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন

হাবিবুর রহমান ফজলু, আরব আমিরাত থেকে
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

 

বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে বারবার নির্বাচিত করতে হবে। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রবাসিরাও আন্তরিকভাবে কাজ করবে। সংযুক্ত আরব আমিরাতের আল আইন আওয়ামী লীগের ত্রি বার্ষিক নির্বাচনে এ কথা বলেছেন বক্তারা।

শুক্রবার আল আইনের ডাউন-টাউন কালিকাট হোটেলের হল রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন
আল আইন আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার শামসুল আলম। সদস্য সচিব সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আব্দুর রফিক নাজমু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মৌলভীবাজারের ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ, সাবেক সভাপতি আলহাজ্ব লোকমান হোসাইন আনু, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক কমর উদ্দিন, কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম ছালিক আহমদ, যুগ্ন আহ্বায়ক শামীম আহমদ, সাবেক উপদেষ্টা ফরিদ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম মধু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন – যুগ্ন সদস্য সচিব উসমান হোসেন বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম দোলন চৌধুরী, কুলাউড়য় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন

বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক করিম আহমদ রাজ‌। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামাদ খাঁন।

সম্মেলনে আলহাজ লোকমান হোসাইন আনু কে সভাপতি, মুহিবুর রহমান মুহিব কে সাধারণ সম্পাদক এবং নুরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৮৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

পরবর্তীতে মাস্টার শামসুল আলম কে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh