মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ষাঁড় গরু বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মধ্যে উন্নতজাতের ষাঁড় গরু বিতরণ করা হয়েছে। ১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী পরিবারের মধ্যে ষাঁড় গরু বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার এর সভাপতিত্বে ষাঁড় গরু বিতরণ করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছামাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ এজেডএম ওয়াহিদুল আলম, কুলাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক মহি উদ্দিন রিপন, কুলাউড়া আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এমপি’র প্রতিনিধি হোসেন মনসুর, জামিল আহমদ মোহন প্রমুখ,
অনুষ্ঠানে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫ সুফলভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে ১টি করে ষাঁড় গরু বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে প্রদত্ত প্রতিটি পরিবারকে ১টি করে ষাঁড় গরু প্রদান করা হয়েছে। ইতিপূর্বে উক্ত প্রকল্পের আওতায় ৪২ সুফলভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে ১টি করে ষাঁড় গরু বিতরণ করা হয়। এনিয়ে এ প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলার বরমচাল, ব্রাহ্মনবাজার, টিলাগাঁও, জয়চন্ডি, কুলাউড়া, কর্মধা ও শরীফপুরসহ ৭ ইউনিয়নের মোট ৭৭ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী পরিবারের মধ্যে ১টি করে ষাঁড় গরু বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh