শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী আর নেই

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এবাদুর রহমান চৌধুরী আর নেই। আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার ধানমন্ডিস্থ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর। তিনি মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী থেকে নির্বাচিত সাবেক এমপি ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজা আজ বাদ মাগরিব ঢাকার লালমাটিয়াস্থ মরহুমের নিজ বাসা এলাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে আসা হবে। মৌলভীবাজার জেলা শহর ও বড়লেখায় তাঁর দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তার বড় মেয়ের জামাতা মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh