বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

পোলেল্ড আ.লীগের ঘোষিত কমিটির প্রতিবাদে সভা

ফারজানা আহমেদ
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

কাউন্সিল ছাড়া ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের না জানিয়ে বিশেষ সাধারণ সভা করে পোলেল্ড আওয়ামী লীগ কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়েছে পোলেল্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা । শনিবার (২৩ ডিসেম্বর) পোলেন্ডের একটি হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তারা বলেন, সাংগঠনিক নিয়ম বহির্ভূত কমিটি পোলেল্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নেবে না । রাতে আধারে নয়, কাউন্সিলের মাধ্যমে পূর্নাংঙ্গ কমিটি গঠন করতে হবে ।  কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা বাংলাদেশ আওয়ামীলীগের ঐতিহ্য।

ডা: খলিলুল রহমান কাইয়ুমের সভাপতিত্বে মাসুদর রহমান তুহিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু জাফর ফজলে রাব্বী, প্রধান বক্তা ছিলেন শেখ এরশাদুর রহমান, বি‌শেষ অতিথির বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, শরীফ আহমেদ, দেলোয়ার হোসেন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, ড: আরিফুর রহমান, শাহজালাল আলম রাসেল, মাহমুদুল হাসান দোলন সহ পোলেন্ড আওয়ামী লীগ যুবলীগ,  শ্রমিকলীগ নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, নির্বাচনের আগে কমিটি গঠন দুরভিসন্ধি মূলক। নির্বাচনের আগে আর কমিটি নয় এমন নির্দেশনা দিয়েছেন স্বয়ং দলের সভাপতি শেখ হাসিনা। তারপরও কিভাবে দায়িত্বপ্রাপ্ত নেতারা একটি বিশেষ সাধারণ সভায় কমিটি ঘোষনা করেন। কিছু স্বার্থনেশি লোক নিজেদের স্বার্থ হাসিল করতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে যোগসাজশে এ পকেট কমিটি ঘোষনা করেছে। যা আওয়ামী লীগের গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী।

এই কমিটি ঘোষনার ফলে দলের সুনাম নষ্টের পাশাপাশি পোলেল্ড আওয়ামী লীগের কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই, দ্রুত এই পকেট কমিটি বাতিল করে নির্বাচনের পরে ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলের মাধ্যমে বৈধ একটি কমিটি গঠনে করার আহ্বান জানান বক্তরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh