রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি শফিউল আলম চৌধুরী নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার কুলাউড়া উপজেলার গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার ১৩ টি ইউনিয়নে ও কুলাউড়া পৌরসভায় অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ।

এসময় তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করেছি। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh