মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

ফেনী ও নোয়াখালীর বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো জলবায়ু সম্মেলনে

ফারজানা আহমেদ
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মে মাসে তীব্র তাপপ্রবাহ, ছয়বারের বন্যা আর ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হল । শুক্রবার বাংলাদেশের ২০টি নাগরিক সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন বেসরকারি সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) নির্বাহী পরিচালক মনজুরুল হান্নান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম।

মনজুরুল হান্নান খান বলেন, বাংলাদেশের দীর্ঘ উপকূলে প্রায় পাঁচ কোটি মানুষ বাস করে। উপকূলের অধিবাসীরা প্রতিবছর লবণাক্ততা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড়সহ নানা ধরনের দুর্যোগের মুখে পড়ছে। দেশের উত্তরাঞ্চলের পর এ বছর স্মরণকালের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা আঘাত হানে ফেনী-নোয়াখালীতে। এ বছর ঘূর্ণিঝড় রিমালের কারণে প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বব্যাংক থেকে আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে দুই কোটি উপকূলবাসী জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হতে পারে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh