শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বঙ্গবন্ধু ম্যুরাল ভেঙ্গে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাতুড়ি দিয়ে ভেঙ্গে দিয়েছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মুর‌্যালটি হাতুড়ি দিয়ে ভেঙ্গে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান, যুবদল নেতা রাহেল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আতিকুর রহমান তারেক, ইব্রাহিম আলী, রায়হান আহমদ, সাকেল আহমদ, জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফয়েজ আহমদ, নুর উদ্দিন, শামীম আহমদ, শাহরিয়ার জামিল, মাহিনুর রহমান, শাহ সিয়াম, ফাহাদ, জিসান প্রমুখ।
ম্যুরাল ভাঙা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘এই কুলাউড়ায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন রাখা হবে না। যেখানেই তাদের চিহ্ন পাওয়া যাবে, তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh