পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রবিবার কুলাউড়া উপজেলার বন্যাদূর্গত টিলাগাঁও ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা
মৌলভীবাজারে ছাত্রজনতার বিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বপ্নের বাংলাদেশ শীর্ষক সেমিনার বুধবার বিকাল ৫টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্টিত হয়। সেমিনার এর আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এডভোকেট এইচ এম মোশতাক আহমদ এর সভাপতিত্বে ও কারানির্যাতিত ছাত্র আব্দুস সালাম তালুকদার এর পরিচালনায় অনুষ্টিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক ও কলামিষ্ট সাদেক
সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে শনিবার বিকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে আনার পথেই উত্তেজিত জনতা তার উপর ডিম ও জুতা
মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) ড.উর্মি বিনতে সালামকে প্রত্যাহার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার আলাদা দুটি প্রজ্ঞাপনে সিলেটের তিন জেলাসহ দেশের ২৫টি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে সরকার। প্রথম ধাপে ২৫ জেলা প্রশাসককে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। আওয়ামী লীগ
সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার (২০ আগস্ট) তাদের প্রত্যাহার করা হবে। এরপর নতুন করে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন
সাবেক মন্ত্রী ডা. দিপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’ ডিএমপি সূত্রে জানা গেছে,
আরও পাঁচ উপদেষ্টা যুক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে । আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানা গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন
মৌলভীবাজারের কুলাউড়ায় দুই অধ্যক্ষ কে অব্যাহতি ওয়া হয়েছে। তারা হলেন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির । মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন দুই কলেজের গভর্নিংবডির সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল ও নবাব
পুলিশের পোশাক ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা