পাইলট নওশাদ ভেন্টিলেশনের সহায়তায় বেঁচে আছেন

ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভেন্টিলেশনে রেখেই পাইলট নওশাদ চিকিৎসা চালানোর ঘোষণা দিয়েছেন তার দুই বোন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন । বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান সর্বশেষ বাংলাদেশ সময় রাত ৯টায় তার চিকিৎসার আপডেট নেওয়া হয়েছে। ক্যাপ্টেন নওশাদ সম্পূর্ণ ভেন্টিলেশনের সহায়তায় বেঁচে আছেন। সন্ধ্যায় উচ্চ পর্যায়ের একটি বিশেষ মেডিকেল বোর্ড তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে। এরপর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, ভেন্টিলেশনে রেখে চিকিৎসা শাস্ত্রের প্রটোকল অনুযায়ী ক্যাপ্টেন নওশাদের চিকিৎসা চালিয়ে যাওয়া হবে।

Theme Developed BY NewsFresh