সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত

রিপন কুমার দাস
  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জে হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতের ঘটনায় তিন উপজেলার ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
আজ রোববার সকাল থেকে জেলার বিভিন্ন হাওরে এই হতাহতের ঘটনা ঘটে। তখন ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ছাতক, দুজন দোয়ারাবাজার ও একজন তাহিরপুর উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০), আব্দুস সামাদ (৪৫), দোয়ারাবাজার উপজেলার এরুখাই গ্রামের মিলন মিয়া (১৪), তারা মিয়া (৩২) এবং তাহিরপুর উপজেলার কুকুরকান্দি গ্রামের রমজান আলী (১৫)। এ সময় কুকুরকান্দি গ্রামের মুকতি মিয়া ও দোয়ারাবাজার উপজেলার নিজাম উদ্দিন (২৫) বজ্রপাতে আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আজ রোববার সকাল থেকে আবহাওয়ার অবস্থা খারাপ ছিল। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় হাওরে পাকা ধান থাকায় সবাই ধান কাটায় ব্যস্ত ছিলেন। সকাল দশটার পর থেকে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে হাওরে ধান কাটায় থাকা এই ছয় জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh