বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা

কুলাউড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ মে,শুক্রবার কর্মধা ইউপির অন্তর্গত আছকরাবাদ চা বাগানের ভিতরে স্থানীয় মোহন উড়াং এর বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ছায়েদ আলী (৩৫), পিতা-মৃত কুরফান আলী, কে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশের এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার সহ একটি  টিম। ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার  করা হয়েছে  , সে ওই এলাকার দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুস ছালেক বলেন, মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপার, মো: জাকারিয়া মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদকের বিরুদ্ধে  অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh