শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫

কুলাউড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মঞ্চের ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টায় কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তানিম পৃথিমপাশা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের বাসিন্দা এবং রবিরবাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম সিকনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, তানিমের বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh