সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

সিলেটসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

টানা পাঁচ দিন ধরে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। তবে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আগামী শনিবার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এদিন সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকলেও ভ্যাপসা গরম থেকে কিছুটা প্রশান্তি দিচ্ছে দমকা হাওয়া।

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী পাঁচদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আগামী সপ্তাহের মাঝামাঝিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। ফলে আভাস অনুযায়ী, তখন ঝড়-বৃষ্টি হতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যে নেত্রকোণা, সিলেট, রংপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাটে বৃষ্টিপাত হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh