শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

বড়লেখায় শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় রসেন্দ্র কুমার দাস (৫২) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মহারানি গ্রাম থেকে ওই শিক্ষকের শয়নকক্ষে থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠিয়েছে।
রসেন্দ্র কুমার দাস মহারানি গ্রামের মৃত উপেন্দ্র কুমার দাসের ছেলে। তিনি ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ও ঋণের চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শিক্ষক রসেন্দ্র কুমার দাসের স্ত্রী সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে রয়েছেন। এছাড়া রসেন্দ্র ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন। এসব কারণে তিনি একধরনের মানসিক চাপে ছিলেন।
এদিকে শনিবার (০৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে স্বজনদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজকক্ষে ঘুমাতে যান রসেন্দ্র কুমার দাস। রোববার সকালে রসেন্দ্রের কোনো সাড়া শব্দ না পেয়ে তার বোন  কক্ষে গিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে প্রেরণ করে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম রোববার বিকেলে বলেন, পারিবারিক অশান্তির কারণে শিক্ষক রসেন্দ্র কুমার দাসের স্ত্রী সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িত রয়েছেন। এছাড়া তিনি ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন। এসব কারণে তিনি হয়তো একধরনের মানসিক চাপে ছিলেন। প্রাথমকিভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। দীর্ঘক্ষণ দড়িতে ঝুলে থাকায় গলায় দাগ রয়েছে। শরীরের আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh