শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়া সরকারি কলেজে ভাঙচুর

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে এ ভাঙচুরের ঘটনা ঘটে । এ সময় মিলাদ মাহফিলের গেট, স্টেজ, আসবাবপত্রসহ কলেজ ভবনের কয়েকটি দরজা জানালা ভাঙচুর করা হয়েছে।

জানা যায়, প্রতিবছরে ন্যায় এ বছরও বুধবার (২ নভেম্বর) কুলাউড়া সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মাহমুদুর রহমান খোন্দকার। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক প্রমুখ।

মিলাদ মাহফিল শেষ হওয়ার পর কিছু সংখ্যক ছাত্র আভ্যন্তরিন বিষয়াদি নিয়ে মিলাদ মাহফিলের গেট, স্টেজ, চেয়ার ও কলেজ ভবনের কয়েকটি দরজা-জানালা ভাঙচুর করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান পুলিশ ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান জানান, অতিথিরা খাওয়াদাওয়ার সময় কিছু উশৃঙ্খল অছাত্র সংঘবদ্ধ হয়ে উত্তেজনা সৃষ্টি করে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh