শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিটে উৎপাদন শুরু

ফারজানা আহমেদ
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টা থেকে  বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে ১৪০-১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। গত ২৯ এপ্রিল তৃতীয় ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

তৃতীয় ইউনিটের উৎপাদনের বিষয়টি বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। পর্যায়ক্রমে ইউনিটে উৎপাদন বৃদ্ধি পাবে। আর এ ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন ১ হাজার ২০০ টন কয়লা ব্যবহার হচ্ছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি গত ১৫ এপ্রিল উৎপাদনে যায়। এ ইউনিট উৎপাদনে প্রয়োজন প্রতিদিন ৯০০-১০০০ টন কয়লা। অপরদিকে সংস্কার কাজের জন্য দুই নম্বর ইউনিটের ওভারহোলিংয়ের কাজ চলছে। দুই নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh