বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ফ্রান্সে সড়ক দূর্ঘটনায় আশঙ্কাজনক প্রবাসী বাংলাদেশি

প্যারিস বাংলা টিভি
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ফ্রান্স প্রবাসী বড়লেখা নিবাসী আজিজুল ইসলাম রিপন মোটরসাইকেল দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউ (ICU) তে ভর্তি আছেন।

ফ্রান্স প্রবাসী আজিজুল ইসলাম রিপন ২৫ শে আগস্ট প্যারিসে মোটরসাইকেল এক্সিডেন্ট করে আশংকা জনক অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতলে দিন পার করছেন। রিপনের দেশের বাড়ি সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।

তার ফ্রান্সে আসার এখনোও ছয় মাসও হয়নি। অনেক স্বপ্ন নিয়ে সে ফ্রান্সে আসে । কিন্তু এই দুর্ঘটনা তার সেই স্বপনকে ভেঙে খান খান করে দিয়েছে।

ফ্রান্সে আসা প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে ফ্রান্সের রেস্টুরেন্ট সহ বিভিন্ন সেক্টরে প্রবাসী বাংলাদেশিদের কাজ করার হার বৃদ্ধি পাচ্ছে।

দেশ বিদেশের সকলের কাছে আজিজুল ইসলামের সুস্থতার জন্য ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ দোয়া চেয়েছেন । সেই সাথে সকল প্রবাসীদের নিরাপদে বসবাসের জন্য সচেতন থাকারও আহ্বান জানান নেতৃবৃন্দ

 

নিউজ সুত্র: প্যারিস বাংলা টিভি

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh