বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হজের কোটা বাড়লো ৫ হাজার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১ ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন

কুলাউড়া বাদে মনসুর একতা যুব সংঘের ব্যাডমিন্টন টূর্নামেন্টের ফাইনাল সম্পন্ন  

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

কুলাউড়া একতা যুব সংঘ,বাদে মনসুর এর আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২২ইং ফাইনাল খেলাটি ২০ই মার্চ রবিবার রাত ৯ ঘটিকায় সম্পন্ন হয়েছে।

বাদে মনসুর সাইবোর্ড সংলগ্ন মাঠে ফাইনাল খলাটি অনুষ্ঠিত হয়। এতে নাইম জুটি বাদে মনসুর বনাম ইয়াছিন জুটি মনসুর এর মধ্যকার খেলায় নাইম জুটি ৩-০ সেটে ইয়াছিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, বাদে মনসুর এলাকার মুরব্বি মোঃসুফিয়ান মিয়ার সভাপতিত্বে ও রাইজিং স্টার ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরুস্কার বিতরন করেন কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, বিশেষ অতিথি ক্রীড়া সংগঠক শফিক মিয়া আফিয়ান, সংগঠক ও সমাজ সেবক শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, বাদে মনসুর প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মোঃসাজ্জাদুর রহমান সাজু,আমেরিকা প্রবাসী সমাজ সেবক আব্দুল মন্নান অনতুর প্রমুখ।

এসম আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সুলতান আহমদ রিমন,আলিম আহমেদ,হাসান আহমেদ অমর, মাহি আব্দুল, নায়েম, বাবলু, রনিসহ অনেকে।

এ সময়  অতিথিরা আগামী বছরের টূর্নামেন্ট আরও বড় করে করার আশ্বাস দেন এবং আগামী বছরের জন্য প্রথম পুরস্কার ফ্রীজ বাদে মনসুর প্রবাসী ঐক্য পরিষদের পক্ষথেকে দেওয়ার ঘোষনাদেন মোঃসাজ্জাদুর রহমান সাজু ও দ্বিতীয় পুরস্কার এল ই ডি টিভি দেওয়ার ও আশ্বাস দেন দুই কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল ও তাসলিমা সুলতানা মনির পক্ষথেকে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh