কুলাউড়া’র জনপ্রিয় অনলাইন পোর্টাল ভয়েস অফ কুলাউড়া’র উপদেষ্টা নিযুক্ত হয়েছেন প্রবাসী কমিউনিটির প্রিয় মুখ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাসরত কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতিসন্তান মো: বদরুল আলম চৌধুরী শিপলু। অনলাইন পত্রিকাটির সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। শিপলু আমেরিকাস্থ জালালাবাদ এসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারণ সম্পাদক,
মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি অফিসের রেকর্ডভুক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতঘর বানিয়েছেন ইকবাল হোসেন মিয়া নামের এক ব্যক্তি। বসতঘর নির্মাণ করে চারদিকে দেয়াল ও ওয়ার্কশপও তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অবৈধ সেই জায়গা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণু পাশী (৪৫) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃত বিষ্ণু ওই ইউনিয়নের গাজীপুরের নতুন টিলা এলাকার মৃত আপানা পাশীর ছেলে।
চলতি আগস্ট মাসের শেষের দিকে প্রবাসী আয় বেড়েছে ৩০ শতাংশ । মাসের প্রথমে সপ্তাহে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর গতি বেড়েছে। মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত
শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে মার্কিন সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। তিনি এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন পরবর্তীতে কোন দেশে যাবেন, তা এখনও জানা যায়নি। এর আগে তিনি যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে
চলমান সহিংসতায় গত এক সপ্তাহে ক্ষতি হয়েছে ৮৪ হাজার কোটি টাকার বেশি। ঝুঁকি তৈরি হয়েছে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার। ব্যাহত হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। গবেষণা সংস্থা পিআরআই’র নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। মহাখালী বাস টার্মিনালে ঘুরছে না চাকা, থেমে আছে অসংখ্য গাড়ি, অলস হাজারো কর্মী।
কুলাউড়া কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে মসজিদ ও মাদরাসার ওয়াকফকৃত প্রায় ৩ একর ৭৭ শতাংশ সম্পতি অবৈধ দখলের পায়তারা চলছে বলে অভিযোগ করেন মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা ও পশ্চিম মনসুর জামে মসজিদের কমিটির সদস্যরা, ২৭ জুন (বৃহস্পতিবার) মিথ্যা তথ্য দিয়ে আকদ্দছ আলী তার বাড়ীতে সংবাদ সম্মেলন করে এলাকা ও কমিটির বিরুদ্ধে
মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) উপজেলার ভূকশিমইল ও টিলাগাঁও ইউনিয়নে এসব ঘটনা ঘটে। জানা যায়, সোমবার দুপুরের দিকে ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬) সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নরকে বর্জন করেছেন গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে আসেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে ১০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে ফ্লোর নিয়ে